প্রচ্ছদ সারাবাংলা শেরপুুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

শেরপুুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর), বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ শেরপুর জেলা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এই সময় তিনি পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, ভক্তগণ এবং স্থানীয় প্রশাসনের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এম এ আকমল হোসেন আজাদ পূজার শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। তিনি সকলকে একযোগে কাজ করার জন্য উদাত্ত ভাবে উৎসাহিত করেন।

এই পরিদর্শনের সময়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলার আহ্বায়ক জিতেন চন্দ্র মজুমদারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।