শ্রমিকের শরীরে চিমটি কেটে কি সত্যকে চাপা দেওয়া চেষ্ঠা

শাকিল আহমেদ লিখন
0 মন্তব্য 0 মিনিট পড়ার সময় পড়ুন
শ্রমিকের শরীরে চিমটি কেটে কি সত্যকে চাপা দেওয়া চেষ্ঠা

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সময় আটক এক তরুণকে পুলিশ চিমটি কেটে পুলিশের ওপর হামলার মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে দেশজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

কোনো ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু কাউকে আটক করে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন কিংবা জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ যদি সত্য হয়, তাহলে সেটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, আইনের শাসনের প্রতিও চরম অবমাননা।

পুলিশের কাজ অপরাধী শনাক্ত করা, অপরাধের প্রমাণ সংগ্রহ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কাউকে নির্যাতন করে অপরাধী বানানো নয়।

আইনের শাসন চাই, ক্ষমতার অপব্যবহার নয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন