প্রচ্ছদ রাজনীতি সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে হবে: শামা ওবায়েদ

সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে হবে: শামা ওবায়েদ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে।

রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে সালথা উপজেলার গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে  হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে বার বার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জাহিদুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুলজ বাশার আজাদ, বিএনপি নেতা আবুল কালাম মাস্টার, ডাঃ শাহ আলম, নুরু মাতুব্বর, জাহিদ মাতুব্বর, রফিক মেম্বার প্রমুখ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00