প্রচ্ছদ আবহাওয়া সতর্ক বার্তা, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

সতর্ক বার্তা, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সতর্ক বার্তা, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

ডিসেম্বরে এসে অবশেষে দাপট দেখাতে শুরু করেছে শীত; সন্ধ্যা হলেই দ্রুত নেমে যাচ্ছে তাপমাত্রা, যা অব্যাহত থাকছে ভোর পর্যন্ত।  

এ অবস্থায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশাসহ বাড়তে পারে শীতের তীব্রতা।

বিডব্লিউওটি জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, এলাকাভেদে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকায়। এ অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে এই কয়েকদিন। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।

আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পর্যবেক্ষণ অনুযায়ী, এরইমধ্যে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।

সংস্থাটি আরও জানায়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত অসুস্থতা যেমন সাধারণ ফ্লু, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ঠান্ডা আবহাওয়ায় নিরাপদ থাকতে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উষ্ণ পোশাক পরিধান, গরম পানীয় গ্রহণ এবং জরুরি প্রয়োজন ছাড়া খুব ভোরে বা গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00