প্রচ্ছদ জাতীয় সারাদেশে নতুন কর্মসূচি দিলো বিএনপি

সারাদেশে নতুন কর্মসূচি দিলো বিএনপি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
সারাদেশে নতুন কর্মসূচি দিলো বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ মার্চ সারাদেশে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।রিজভী বলেন,ডামি সরকার মানুষের জরুরি সেবা বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি এবং সুপেয় পানির সংকটকে আরও ঘনীভূত করেছে।এগুলো আজ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে চরম নৈরাজ্য, রাজনৈতিক প্রতিহিংসা পূরণে চরম নির্যাতন, লুটপাট করা অর্থবিত্ত, আইনশৃঙ্খলার নামে মানুষের স্বাধীনতা হরণ, অত্যাচার, চক্রান্ত,খুন ও সন্ত্রাস এদের কলঙ্কের তীব্রতা এতটা বেশি যে, কোনোভাবে ছাইচাপা আগুনের মতো লুকোতে পারছে না।তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করে লন্ডন ও সিঙ্গাপুরে রোড-শো করেছিল জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। কিন্তু এ খাতে তারা বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। তারা বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইনডেমনিটি আইন তৈরি করেছে। গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ।বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ‘চিনির দামও বেড়েছে। শুল্ক কমানোর ঘোষণার পরদিন থেকে দামতো কমেনি উল্টো বেড়েছে। খেজুরের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। ফলে মানুষ আর খেজুর কিনেতে পারছে না।  প্রতি কেজিতে খেজুরের দাম ৫০০-৭০০ টাকা বেড়েছে। এসময়, রুহুল কবির রিজভী আরও বলেন, গ্যাস সঙ্কটের কারণে কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে চুলা জ্বলছে না। এই অবস্থা চলতে থাকলে আসন্ন রমজানে ভয়াবহ দুর্ভোগের মুখে পড়বে সাধারণ মানুষ।এছাড়া

পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার