প্রচ্ছদ জাতীয় সুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে: ইসি অনিছুর

সুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে: ইসি অনিছুর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইসি অনিছুর
সুষ্ঠু ভোট না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে: ইসি অনিছুর

অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন কমিশন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারে তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। কারণ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দেশ। সরকারের সাবেক এ সচিব বলেন, কোনোভাবেই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নিতে হবে।তিনি আরও বলেন, মাঠে প্রায় তিন হাজার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট কাজ করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এর কোনো বিকল্প নেই। এ নির্বাচন শুধু ১৮ কোটি মানুষ দেখছে, তা নয়, সমগ্র বিশ্বের দৃষ্টি থাকবে এ নির্বাচনে। কীভাবে নির্বাচন করা হবে এবং কতটা গ্রহণযোগ্য হবে, এটি তারা মূল্যায়ন করবে বলেও জানান ইসি মো. আনিছুর রহমান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00