১৩০
ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও পবিত্র ওমরাহ পালন শেষে দুই দিন পর সৌদি আরব থেকে আজ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ নভেম্বর সকাল ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি মহানবী (সা.) -এর রওজা মোবারক জিয়ারত করেন। এবং রাতেই তিনি মক্কা যান, সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করেন ও মসজিদে হারামে নামাজ আদায় করেন। ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন ও ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।