প্রচ্ছদ বিশ্ব হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে এবার ৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে এবার ৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে এবার ৬ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা ১০ দিন বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ‘বেশ ভালোভাবে আলোচনা চলছে’ বলে দাবি করার পর গতকাল বৃহস্পতিবার তিনি সময়সীমা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এই মর্মে জানানো যাচ্ছে, ইরান সরকারের অনুরোধক্রমে আমি জ্বালানি স্থাপনা ধ্বংসের সময় ১০ দিনের জন্য স্থগিত করছি। সোমবার, ৬ এপ্রিল ২০২৬, রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত এ সময়সীমা বহাল থাকবে।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘ফেক নিউজ মিডিয়া ও অন্যদের ভ্রান্ত দাবি সত্ত্বেও আলোচনা চলছেই এবং এগুলো খুব ভালোভাবে এগোচ্ছে।’

পরে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমি তাদের ১০ দিনের সময় দিয়েছি, তারা ৭ দিন সময় চেয়েছিল।’

ট্রাম্প আবারও যুদ্ধে নিজেদের বিজয় দাবি করেছেন। ট্রাম্প বলেন, ‘এক অর্থে আমরা ইতিমধ্যে জিতে গেছি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতাদের প্রায় এক মাসের যুদ্ধ অবসানে আলোচনায় বসার আহ্বান জানান। তা না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যা করবেন বলে হুমকি দেন তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার