প্রচ্ছদ অর্থনীতি হলমার্ক থেকে ৩০০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করল সোনালী ব্যাংক

হলমার্ক থেকে ৩০০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করল সোনালী ব্যাংক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
হলমার্ক থেকে ৩০০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করল সোনালী ব্যাংক

গত বছর ঋণখেলাপিদের কাছ থেকে নগদে ১ হাজার ২০৩ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক। এর মধ্যে ব্যাংকটির বহুল আলোচিত খেলাপি প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপ থেকে আদায় করা হয়েছে ৩০০ কোটি টাকা। হলমার্ক গ্রুপ থেকে খেলাপির টাকা আদায়ে যন্ত্রপাতি ও সম্পদ নিলামের মাধ্যমে বিক্রির চেষ্টা চলছে বলে জানিয়েছে সোনালী ব্যাংক। এমন নানা উদ্যোগের ফলে বিদায়ী বছরে ৮ হাজার ১৭ কোটি ৩৫ লাখ টাকা পরিচালন মুনাফা হয়েছে সরকারি মালিকানাধীন ব্যাংকটি। তাতে চূড়ান্ত হিসাবে বছর শেষে দেড় হাজার কোটি টাকা প্রকৃত মুনাফা হবে বলে আশা করছে ব্যাংকটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান। বিদায়ী বছরে ব্যাংকটির সাফল্যের নানা দিক তুলে ধরতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শওকত আলী খান বলেন, ‘২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ছিল প্রায় ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। গত বছর শেষে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে, এটি ব্যাংকের বড় সাফল্য। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের পর প্রকৃত মুনাফা প্রায় দেড় হাজার কোটি টাকা বা তার বেশি হবে বলে আশা করছি।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার