প্রচ্ছদ সর্বশেষ ১০০ কোটি রুপির মানহানির মামলা হুমকি পেলেন শোয়েব আখতার

১০০ কোটি রুপির মানহানির মামলা হুমকি পেলেন শোয়েব আখতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
১০০ কোটি রুপির মানহানির মামলা হুমকি পেলেন শোয়েব আখতার

পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেটার শোয়েব আখতার সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে করা মন্তব্যের জন্য আইনি সমস্যায় পড়েছেন। তিনি ১০০ কোটি পাকিস্তানি রুপির মানহানি মামলার হুমকি পেয়েছেন।

এই আইনি নোটিশটি পাঠিয়েছেন দেশটির টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক নোমান নিয়াজ। উল্লেখ্য, শোয়েব যখন পাকিস্তান জাতীয় দলের সদস্য ছিলেন, তখন নিয়াজ ছিলেন পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের (পিটিভি) স্পোর্টস ডিরেক্টর এবং দলের ‘ডেটা অ্যানালিস্ট’।

শোয়েব আখতার একটি অনুষ্ঠানে মন্তব্য করেন, ‘নিয়াজ আমাদের ব্যাগ ও মালপত্র বয়ে নিয়ে যেত। দলে এটাই ওর কাজ ছিল। এর বাইরে ওকে কিছু করতে দেখিনি।’ এই মন্তব্যের কারণে নিয়াজ অপমানিত অনুভব করেছেন এবং তিনি শোয়েবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।

নিয়াজ তার আইনজীবীদের মাধ্যমে শোয়েবকে আইনি নোটিশ পাঠিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে, শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তা না করেন, তবে নিয়াজ ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন।

এটি প্রথমবার নয়, এর আগে ২০২১ সালে শোয়েব ও নিয়াজের মধ্যে একটি টেলিভিশন অনুষ্ঠানের সময় প্রকাশ্যে বিবাদ হয়েছিল। সেই সময় নিয়াজ শোয়েবকে অনুষ্ঠান থেকে চলে যেতে নির্দেশ দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে পাকিস্তান সরকারের হস্তক্ষেপের পর নিয়াজকে ক্ষমা চাইতে বাধ্য হতে হয়েছিল।

এখন শোয়েব আখতার আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিয়াজের আইনি পদক্ষেপ বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার