প্রচ্ছদ জাতীয় ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা আছে কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

১৩ নভেম্বর ঘিরে শঙ্কা আছে কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
১৩ নভেম্বর ঘিরে শঙ্কা আছে কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়া হবে, এটি সত্য নয়, গুজব।

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রচার পায়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন।  

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00