প্রচ্ছদ জাতীয় ৩ হাজার ৩৬২ জন নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে

৩ হাজার ৩৬২ জন নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে
৩ হাজার ৩৬২ জন নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার ৩ হাজার ৩৬২ জন নৌকার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আওয়ামীলীগ গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে । আর এই চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ফরম কিনেছেন অনলাইনে ১২১ জন । ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।
ঢাকা বিভাগে বিক্রি হয়েছে ৭৩০টি
চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি
সিলেট বিভাগে ১৭২টি
ময়মনসিংহ বিভাগে ২৯৫টি
বরিশাল বিভাগে ২৫৮টি
খুলনা বিভাগে ৪১৬টি
রংপুর বিভাগে ৩০২টি
রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি, ২০২৪ ।

৩ হাজার ৩৬২ জন নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে
৩ হাজার ৩৬২ জন নৌকাপ্রত্যাশী ডাক পেলেন গণভবনে 9

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00