প্রচ্ছদ সর্বশেষ পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে দিলোভাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইলহামি আকতাস।

আকতাস স্থানীয় গণমাধ্যম টিআরটি হাবার-কে জানান, অগ্নিনির্বাপক দল, উদ্ধারকর্মী ও পৌরসভা কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দুজন আহত হয়েছেন, তবে পরে কর্মকর্তারা নিশ্চিত করেন একজনের অবস্থা গুরুতর।

তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, গুদামঘর হিসেবে ব্যবহৃত ভবনের দুইটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনো জানা যায়নি।

দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি শিল্পাঞ্চল, যেখানে অসংখ্য গুদাম ও কারখানা রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00