প্রচ্ছদ জাতীয় তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে

তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিলেন। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিলে। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি

অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

জয়নুল আবদীন ফারুক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, সে রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

ফারুক আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে, তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00