প্রচ্ছদ জাতীয় ৪ আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

৪ আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
৪ আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ সংসদ নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে থাকছে না ধানের শীর্ষ প্রতীক। সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো হলো, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

সিলেট-৫ আসনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করে আরও বলেন, আজকে জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের এই উদ্যোগ যেন সফল হয়। একই সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম সারাদেশের অন্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী দেবে না। এটা নির্বাচনি সমঝোতা।

এ সময় বিএনপি মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘উনারা (জমিয়তে উলামায়ে ইসলাম) দলের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় নির্বাচন করবেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করেন। জনগণ যারা ভোটার আছেন তারা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00