প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।

মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক মেয়র আরিফুল হক
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00