প্রচ্ছদ খেলা সর্বোচ্চ গোল করে বিশ্বকাপে মেসির ইতিহাস সৃষ্টি

সর্বোচ্চ গোল করে বিশ্বকাপে মেসির ইতিহাস সৃষ্টি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সর্বোচ্চ গোল করে বিশ্বকাপে মেসির ইতিহাস সৃষ্টি

আরেকটি ম্যাচ, আরেকটি রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে আসার পর এবার তাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার নামের পাশে এখন বিশ্বকাপে ১৭ গোল।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডকে নিজের একক সম্পদে পরিণত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৭।

এর আগে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পাওয়া গোলের মাধ্যমে তিনি ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে গেছেন।

ইতিহাস গড়া গোলটি আসে ম্যাচের ৩৯তম মিনিটে। মেসির সেই গোলেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।

নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর একাদশে একটি পরিবর্তন আনে আলবিসেলেস্তেরা। পরিবর্তনটি ছিল অনেকটাই প্রত্যাশিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে শুরু থেকেই খেলছেন নাহুয়েল মলিনা।

ম্যাচের আগে লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে আলোচনা ছিল। তবে ম্যাচ ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকায় কোচ লিওনেল স্ক্যালোনি আপাতত লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রেখেছেন।

আর্জেন্টিনার একাদশ

গোলরক্ষক: লিসান্দ্রো মার্টিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা।

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে চলা মেসি এবার নিজের নাম লিখিয়ে ফেললেন সর্বকালের সর্বোচ্চ গোলদা

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00