আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা। মূলত নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেছেন সিইসি ও তার প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ এর পর সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতিয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতির বিষয়ে মহামন্য রাষ্ট্রপতিকে অবগত করা। তিনি শুনেছেন এবং সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে যেকোনো ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। মহামান্য রাষ্ট্রপতির বলেন গণতান্ত্রিক ও সাংবিধানিক যে ধারাবাহিকতা রয়েছে, এটিকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। তিনি আরো আশা ব্যক্ত করেছেন যে ,আসন্ন জাতিয় নির্বাচন অবাধ, সুষ্ঠ , সুশৃঙ্খল ও নিরপেক্ষ হবে।