প্রচ্ছদ জাতীয় কক্সবাজারে রেলপথে যাওয়ার পথ খুলবে আজ

কক্সবাজারে রেলপথে যাওয়ার পথ খুলবে আজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কক্সবাজারে রেলপথে
কক্সবাজারে রেলপথে যাওয়ার পথ খুলবে আজ

আজ চালু হবে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার শহর পর্যন্ত নবনির্মিত রেলপথ এই আইকনিক স্টেশন ও রেলপথ উদ্বোধনের অপক্ষোয় কক্সবাজারবাসী। উদ্বোধনের জন্য ১৫ কোচের বিশেষ একটি ট্রেন ইতিমধ্যে কক্সবাজার সদরের আইকনিক স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে সুধী সমাবেশে বক্তব্য শেষে আইকনিক স্টেশন ও রেলপথের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রেললাইন পরিদর্শন করে রামু পর্যন্ত যাবেন। উদ্বোধন উপলক্ষে আইকনিক স্টেশন সহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সেজেছে। এবং কক্সবাজার শহর ও রেলস্টেশন এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
বছরজুড়ে কক্সবাজারে পর্যটকেদের ভিড় লেগেই থাকে। নতুন এই রেলপথ পর্যটনকেন্দ্রিক কক্সবাজারের অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে । রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে, ইতোমধ্যে ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের এর দূরত্ব ধরা হয়েছে ৫৫১ কিলোমিটার । এই পথের ট্রেনে ভাড়া হবে ভ্যাটসহ ৫১৫ থেকে ২ হাজার ৩৬ টাকা পর্যন্ত।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার