প্রচ্ছদ জাতীয় জামিনে কারামুক্ত জবি শিক্ষার্থী খাদিজা

জামিনে কারামুক্ত জবি শিক্ষার্থী খাদিজা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
জামিনে কারামুক্ত
জামিনে কারামুক্ত জবি শিক্ষার্থী খাদিজা

গত বৃহস্পতিবার জামিন পেলেও চার দিন পর কারামুক্ত হলেন জবি শিক্ষার্থী খাদিজা। অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গত ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে এবং ২০২২ সালের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন খাদিজা। গ্রেপ্তার হওয়ার এক বছর দুই মাস ২০ দিন পর তিনি কারাগার থেকে মুক্ত হলেন। কারাগারে থাকার কারনে তিনি দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি। আজ থেকে আবার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু তাই খাদিজার স্বজনরা খুব সকালে কারাগারের সামনে আসে, যাতে তারাতারি মুক্তি পেলে পরিক্ষায় অংশ গ্রহন করতে পারেন। আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
খাদিজার মুক্তির বিষয়টি কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেলসুপার শাহজাহান নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। সোমবার থেকে খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় দ্রুত আদেশের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রার্থনা করা হয় প্রধান বিচারপতির কাছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00