প্রচ্ছদ জাতীয় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা শুরু

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা শুরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা শুরু

সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। আজ দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এবং ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

যারা মনোনয়ন পেলেন
দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক,  নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে জাকির হোসেন বাবু, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম, রংপুর-২ আসনে আহসানুল হক চৌধুরী, পঞ্চগড়-১ আসনে নাইমুজ জামান ভুইয়া,  পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন,  ঠাকুরগাঁও-১  আসনে রমেশ চন্দ্র সেন,  ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম,  দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে  আবুল হাসান মাহমুদ আলী, ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মুহ. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আ. ওদুদ, ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মোহাম্মদ আলী কামাল (রাজশাহী-২), আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৩), আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫) এবং মোহাম্মদ শাহরিয়ার আলম (রাজশাহী-৬) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00