আজ মঙ্গলবার সকালে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন,
আগের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েন ছিল, সেহেতু এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।
তিনি আরো বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা, ভোটকেন্দ্র প্রস্তুত এবং নির্বাচনী সরঞ্জামাদী ও ঠিক হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিমিয় করা হচ্ছে। আচরণবিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও মাঠে রয়েছেন।
নির্বাচনে বিদেশী কোন কোন দেশ থেকে পর্যবেক্ষক আসবেন, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে। বিদেশীরা নির্বাচন দেখতে আসবে না, এমন কথা কেউ এখনো বলেননি।
বিএনপি যদি নির্বাচনে না আসে সে ক্ষেত্রে আমাদের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। নির্বাচনে কোন দল অংশ নেবে, সেটা সে দলের সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অন্য একজন চাপিয়ে দিতে পারে না,এক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। শুধু বিএনপি নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান করেছে কমিশন
উক্ত মতবিনিময় সভায় মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবির মেজর আবরার, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুলসহ পাঁচটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন।