প্রচ্ছদ জাতীয় মানবাধিকার দিবসে রাজধানী ও সব জেলায় মানববন্ধন করবে বিএনপি

মানবাধিকার দিবসে রাজধানী ও সব জেলায় মানববন্ধন করবে বিএনপি

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুন ও গ্রেফতার হওয়াদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
মানবাধিকার দিবসে রাজধানী ও সব জেলায় মানববন্ধন করবে বিএনপি

আগামীকাল রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠন ও দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসব কর্মসূচির ঘোষণা দেন।তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করা হবে। রাজধানীতে রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের আবার মাঠের জমায়েতে ফিরিয়ে আনতে চায় বিএনপি। এর মাধ্যমে সরকার ও পুলিশের আচরণ কী হয় এবং এর ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি ঠিক করাই দলটির লক্ষ্য।এর আগে, গত ৪ ডিসেম্বর দশম দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে সময় জানানো হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুন ও গ্রেফতার হওয়াদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00