প্রচ্ছদ বিনোদন নতুন বছরে চমক দেখাবে ‘ভুল ভুলাইয়া থ্রি‘

নতুন বছরে চমক দেখাবে ‘ভুল ভুলাইয়া থ্রি‘

২০২৪ এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাটির।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ভুল ভুলাইয়া থ্রি
নতুন বছরে চমক দেখাবে ‘ভুল ভুলাইয়া থ্রি‘

২০২২-এ বলিউডে হিট সিনেমার তকমা পেয়েছিল ‘ভুল ভুলাইয়া টু’। ছবিটির বক্স অফিস সাফল্যের পর আরও একটি সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভূষণ কুমার এবং আনিস বাজমি।এরইমধ্যে জানা গেলো , ২০২৪-এর দীপাবলিতে পর্দায় আসছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাটি।‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজি বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই অক্ষয় কুমারের অভিনয় থেকেই। তারপর দ্বিতীয় পর্বে কার্তিকের অভিনয় তো দর্শকের কাছে আলাদা জায়গা করে দিয়েছে এই হরর কমেডিকে। তাই তৃতীয় পর্বে আবারও থাকছেন কার্তিক। কিন্তু পরিবর্তন আসছে নায়িকা চরিত্রে।ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে জানিয়েছে, ‘ভুল ভুলাইয়া থ্রি’র জন্য এরমধ্যেই কাস্টিং শুরু করে দিয়েছেন ভূষণ কুমার এবং আনিস বাজমি। গুঞ্জন উঠেছে, তারা এবার কার্তিকের বিপরীতে ভাবছেন সারা আলী খানকে। তাই এই ছবিটি নিয়ে কার্তিক আর সারাও ভীষণ এক্সাইটেড। মূলত নিজেদের বন্ধুত্বকে অন স্ক্রিন ফিরিয়ে আনতে আগ্রহী দুজনেই। আর সেই সুযোগই দিচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলে কাস্টিং অভ্যুত্থানটি হবে টক অফ দ্য টাউন।এদিকে, এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এবার এই পরিধিকে আরো বাড়াতে উদগ্রীব নির্মাতারা। তাই ২০২৪ এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাটির।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার