প্রচ্ছদ জাতীয় শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারবে: ওবায়দুল কাদের

শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারবে: ওবায়দুল কাদের

স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন বিধি মেনে চলতে হবে।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারবে: ওবায়দুল কাদের

শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার সকালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা জানান।এসময় ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন বিধি মেনে চলতে হবে। নৌকার জনপ্রিয়তার জন্যই সবাই নৌকা চায়।এসময় তিনি জানান, সহিংসতা করে বা কোনো ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করলে সরকার বসে থাকবে, তাহলে তারা ভুল করছে। এ সময় নির্বাচন বিরোধী যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের।বিএনপি মানুষকে জিম্মি করে রাজনীতি করে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ মানেই বাসে আগুন, গুপ্ত হামলা। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক টেকনিকাল টিম ইতোমধ্যেই এখানে আছে। তারা নির্বাচন পর্যন্ত থাকবে। এছাড়া ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার