প্রচ্ছদ বিনোদন দেশে কবে মুক্তি পাচ্ছে ‘ডানকি’

দেশে কবে মুক্তি পাচ্ছে ‘ডানকি’

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
চমক দিলেন শাহরুখ
দেশে কবে মুক্তি পাচ্ছে ‘ডানকি’

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অগণিত ভক্ত। আর তাই এখানকার ভক্তরা মুখিয়ে থাকেন শাহরুখের নতুন সব সিনেমা দেখার জন্য। এরইমধ্যে শাহরুখ অভিনীত ‘পাঠান ও ‘জাওয়ান মুক্তি পায় বাংলাদেশে। এবার আসছে তার অভিনীত সিনেমা ‘ডানকি’।বছরটা দান দান তিন দান দিয়ে শেষ করবেন শাহরুখ খান। এরইমধ্যে ‘পাঠান ও ‘জাওয়ান দিয়ে দুই দান শেষ করেছেন কিং খান। দুই বারই সফল। এবার শেষ দান তথা ‘ডানকির অপেক্ষায় অনুরাগীরা। ‘পাঠান ও ‘জাওয়ান বাংলাদেশের হলে বসেই দেখার সুযোগ মিলেছে এসআরকে ফ্যানদের। ‘পাঠানে’র ক্ষেত্রে দেরি হলেও একইদিনে দেখেছেন ‘জাওয়ান’। ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ছবি ‘ডানকি’। সিনেমাটি নিয়ে এরইমধ্যে বিশ্বব্যাপী তুমুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে।জানা গেলো, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’। এরই মধ্যে নাকি ‘ডানকি’ আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’র কর্ণধার অনন্য মামুন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কিবরিয়া ফিল্মস’র কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।রাজকুমার হিরানি পরিচালিত ডানকি একটি কমেডি সিনেমা। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে সিনেমার গল্প। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার