প্রচ্ছদ খেলা দ.আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

দ.আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আফ্রিকার বিপক্ষে জিতল বাংলাদেশ
দ.আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রোটিয়াদের এর আগে এই ফরম্যাটে দুবার হারিয়েছে টাইগ্রেসরা।কিন্তু দুবারই ছিল ঘরের মাটিতে। তবে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। রেকর্ডগড়া দলীয় সংগ্রহের পর তুলে নিলো ১১৯ রানের দাপুটে জয়। ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে মুর্শিদা খাতুন  ১২ চারে অপরাজিত ৯১ রানের দারুণ এক ইনিংস খেলেন। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে। এদিন শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৬ রান। ৩৪ রান করা শামীমা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানাও বেশিক্ষণ টেকেননি। ৭৬ বলে ৩৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৮০ রানের জুটি বাঁধেন মুর্শিদা। ভালো খেলতে থাকলেও ৪৮ বলে ৩৮ রানে আউট হন জ্যোতি। তবে এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে প্রথমবারের মতো বাংলাদেশের দলীয় সংগ্রহ আড়াইশতে নিয়ে যান মুর্শিদা। দক্ষিণ আফ্রিকার  হয়ে একটি করে উইকেট নেন এলিস মারি ম্যাক্স, ননকুলেকো এমলাবা ও দেলমি টাকার। জবাবে ২৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে পরপর দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ৪১ রানের একটি জুটি গড়ে প্রোটিয়ারা। কিন্তু তারপরেই আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন এলিজ-মারি মার্কস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00