প্রচ্ছদ জাতীয় ডেঙ্গুতে মৃত্যুশূন্য ২৪ ঘন্টা পার হলো ১৫৫ দিন পর

ডেঙ্গুতে মৃত্যুশূন্য ২৪ ঘন্টা পার হলো ১৫৫ দিন পর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ডেঙ্গু
ডেঙ্গুতে মৃত্যুশূন্য ২৪ ঘন্টা পার হলো ১৫৫ দিন পর

পাঁচ মাস পর গতকাল ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন ছিল বাংলাদেশ।
গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে কেউ মারা যায়নি । তবে নতুন করেএডিস মশাবাহিত ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। আর ঢাকার বাইরের ১২৮ জন।এর আগে এমন
মৃত্যুহীন ছিল গত ১৪ জুলাই। গতকাল শনিবার এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর । চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৬৭৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৬৮০ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৮ হাজার ৯৮২।
তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৬৭৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডিসেম্বরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হয় সাত হাজার ৯১ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার ১ লাখ ছাড়িয়েছিল।

এ বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে গত জুনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়।
গত ১৪ জুলাই ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও ওই মাসেই রোগটি প্রাণ কাড়ে ২৯৪ জনের প্রাণ। আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬,
অক্টোবরে ৩৫৯ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যায়।
ডিসেম্বরে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও কমেছে। গত ১৬ দিনে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00