প্রচ্ছদ জাতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের দালালি করছে মন্তব্য রিজভীর 

পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের দালালি করছে মন্তব্য রিজভীর 

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের দালালি করছে মন্তব্য রিজভীর 

পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের দালালি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ।শুক্রবার ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী এখন বাড়িছাড়া, ঘরছাড়া। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।এদিকে, সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের পাশাপাশি অসহযোগ আন্দোলন সফল করতে দেশবাসীকে আহ্বান জানান রুহুল কবির রিজভী।  

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00