প্রচ্ছদ খেলা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এলগারের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এলগারের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ডিন এলগার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এলগারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বাঁহাতি ব্যাটার ডিন এলগার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে প্রোটিয়াদের জার্সি তুলে রাখবেন তিনি। আগামী ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে তার বিদায়ী ম্যাচ।ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লাল বলের কোচ শুকরি কনরাডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই এলগার। সেটি তাকে জানানোও হয়েছে। ২০২৪ সালে ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার কথা রয়েছে এই ব্যাটারের।ক্রিকইনফোকে এলগার জানান, কেপটাউন টেস্ট হবে তার শেষ ম্যাচ। এটি (কেপটাউন) তার কাছে বিশ্বের সবচেয়ে পছন্দের স্টেডিয়াম, যেখানে তিনি প্রথম টেস্ট রানটি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষটাও কেপটাউনেই হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। প্রায় একযুগের লম্বা ক্যারিয়ারে ৮৪টি টেস্ট খেলেছেন এলগার। এখন পর্যন্ত ৩৭ দশমিক ২৮ গড়ে ৫ হাজার ১৪৬ রান করেছেন। তার শতক ১৩টি এবং অর্ধশতক করেছেন ২৩টি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে করা ১৯৯ রানের ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০২১ সালের মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারির পর্যন্ত ১৭টি টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন এলগার। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় এলগারের। তবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন তিনি।এদিকে, দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৮টি ওয়ানডেও খেলেছেন ডিন এলগার। তবে সাদা বলের ক্রিকেটে তার ক্যারিয়ার বর্ণিল হয়নি। ৭ ইনিংসে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেলেও করেছেন মাত্র ১০৪ রান। সর্বোচ্চ ইনিংসটি ৪২ রানের। ২০১৮ সালের ৩ অক্টোবর সবশেষ রঙিন পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন এলগার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার