প্রচ্ছদ খেলা বিশাল হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বিশাল হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আফ্রিকার বিপক্ষে জিতল বাংলাদেশ
বিশাল হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে জয়ের পর সিরিজ জেতার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারলেও স্বপ্নটা ফিকে হয়ে যায়নি তখনো।কিন্তু শেষ ম্যাচে এসে কপালে জুটল বিশাল ব্যবধানের হার। ভেঙে যায় ইতিহাস গড়ার স্বপ্ন।  সিরিজ নির্ধারণী ম্যাচে  দক্ষিণ আফ্রিকার কাছে ২১৬ রানের বিশাল ব্যবধানে হারল টাইগ্রেসরা। রানের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। এর আগের রেকর্ডটিও ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাঁচ বছর আগের সেই ম্যাচে ১৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।বেনোনিতে  ৩য় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১৬ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। যা বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।  লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের ওপেনিং জুটি থেকেই আসে ২৪৩ রান। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। এদিন সেঞ্চুরির দেখা পান দুজনই। ১৩৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১২৬ রানে থামেন প্রোটিয়া অধিনায়ক উলভার্ট। । আর আরেক ওপেনার ব্রিটস আউট হন ১২৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৮ রান করে।  বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রাবেয়া খান। এই ম্যাচ জিততে হলে রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু প্রোটিয়া বোলারদের বোলিং তোপে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা। দুই অংক ছুঁতে পারেন কেবল তিন ব্যাটার। সর্বোচ্চ ৩৩ রান আসে রিতু মনির ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন আয়াবোঙ্গা খাকা ও ন্যাডাইন ডি ক্লার্ক। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের মাটিতেই রেখে দিলো দক্ষিণ আফ্রিকা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00