প্রচ্ছদ খেলা বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন বেলিংহাম

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন বেলিংহাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বেলিংহাম
বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন বেলিংহাম

কয়েক বছর আগে এই তালিকায় শীর্ষেই থাকতেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোরা। তবে সময় গেছে বদলে। সিআইইস ফুটবল অবজারভেটরি নামের গবেষণা গ্রুপ বলছে, এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুদ বেলিংহাম।সিআইইস সম্প্রতি এই সপ্তাহে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড়দের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। আর সেখানেই বাজিমাত করেছেন বেলিংহাম। গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০০ মিলিয়ন ইউরোর বেশি দিয়ে বেলিংহামকে দলে ভেড়ায় রিয়াল। এরপর থেকে গোল করে ও করিয়ে আছেন স্বপ্নের ফর্মে। সিআইইসের গবেষণা অনুযায়ী, এখন ইংলিশ তারকার মূল্য এখন ২৬৭.৫ মিলিয়ন ইউরো।সেরা দশে বেলিংহাম ছাড়া আরও আছেন রিয়ালের দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র (তৃতীয়) ও রদ্রিগো (চতুর্থ)। ভিনির মূল্য ২৫০.৩ মিলিয়ন ইউরো আর রদ্রিগোর ২৪৭.৯ মিলিয়ন ইউরো।দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড (২৫১.২ মিলিয়ন ইউরো)। সেই তুলনায় সময়ের অন্যতম আরেক সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের মূল্য বেশ কমই, ট্রান্সফার মার্কেটে বাজারমূল্যে পিএসজির এই ফরাসি তারকা সেরা তিনে থাকলেও সিআইইএস এর গবেষণায় আছেন ২৭ নম্বরে। তাঁর বাজার মূল্য ১০৭ মিলিয়ন ইউরো। এ বছরের জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। চুক্তি শেষ হতে চলায় বাজারমূল্য কমেছে এই ফরোয়ার্ডের।সেরা দশে থাকা অন্যরা হলেন বুকায়ো সাকা, ফিল ফোডেন, গাভি, হুলিয়ান আলভারেস, জামাল মুসিয়ালা ও মার্টিন ওডেগার্ড।এদিকে, সিআইইএসের প্রকাশ করা তালিকার ১০০ জনের মধ্যেও নেই লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারের নাম। গত কয়েক বছরের ফর্ম ও বয়স হিসাবে মূলত এই তিন তারকা জায়গা পাননি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার