প্রচ্ছদ রাজনীতি বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির গুলশান চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ করেন তারা।

এ সময় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে আরও ‍উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া হাইকমিশনারের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে এবং প্রথম সচিব লারা অ্যাডামস। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়াও বিগত প্রায় ১৬ বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীসহ যেসব ব্যক্তি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00