প্রচ্ছদ জাতীয় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাত  পৌনে ১২ টার দিকে দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে ভৈরব মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল চন্দনের। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রামের ডিবি পুলিশ গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে, আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। তবে, বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবি জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেই। সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। এরমধ্যেই আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার