রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 0 মিনিট পড়ার সময় পড়ুন
রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউজ নামে একটি ভবনের ল’চেম্বারে আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ৫টি ইউনিট। 

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন