প্রচ্ছদ রাজনীতি হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচি ঘিরে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৭ মার্চ) সরেজমিনে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকার উত্তর গেটে দেখা যায় র‍্যাব, পুলিশ ও ডিবির সদস্যদের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুসল্লিদের গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তার জন্য ব্যাগও তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এছাড়াও উত্তর গেটের তুলনায় দক্ষিণ গেটে বেশি নিরাপত্তাসহ প্রতিটা গেটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চিত্র দেখা গেছে।

মসজিদে আগত মুসল্লি সাইদ বলেন, বেশ কয়েক মাস এ ধরনের ব্যবস্থা দেখিনি। জানি না কেনো এখন তৎপর তারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তাদের উপস্থিতিও দরকার।

দায়িত্বরত এসআই সাইফুর  বলেন, আমরা সবাই অ্যালার্ট আছি। সবার ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছি। যে কোনো ধরনের সমস্যার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

এদিকে, আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00