প্রচ্ছদ জাতীয় এবার বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশিকে নিয়ে এলো বিজিবি

এবার বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশিকে নিয়ে এলো বিজিবি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশিকে নিয়ে এলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশি নাগরিক দু’জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ’র পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সেসময় তারা বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয়া হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00