প্রচ্ছদ সর্বশেষ কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

রবিবার (১৬ মার্চ) কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন।

শিশুটির ফুফু বলেন, “আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন নাম একজন তাকে ধর্ষণ করে। রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারে। শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিনকে পুলিশ আটক করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।”

মো. ফারুক বলেন, “গত রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার