প্রচ্ছদ জাতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিলো ড. ইউনূসকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিলো ড. ইউনূসকে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিলো ড. ইউনূসকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।

বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।

সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পাবেন।

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা রয়েছেন অনুষ্ঠানে।

উল্লেখ্য, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার