প্রচ্ছদ রাজনীতি জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না

জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্ধাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্ধাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। যেখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না, এই বাংলাদেশ হবে জনগণের। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন।সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। 

নুর বলেন, জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00