প্রচ্ছদ জাতীয় শাহজালাল (রহ.)-এর ওরস শুরু, অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের তৎপরতা

শাহজালাল (রহ.)-এর ওরস শুরু, অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের তৎপরতা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
শাহজালাল (রহ.)-এর ওরস শুরু, অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের তৎপরতা

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কর্তৃক আইনশৃঙ্খলা সংক্রান্ত তদারকি কমিটির একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এই ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ মে) বিকেলে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম হযরত শাহজালালের (রহঃ) ওরস চলাকালে মাজারে সিজদা প্রদানসহ সকল অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এবারের ওরস আরও সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পুলিশ কমিশনার উল্লেখ করেন যে, পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, আলেম-উলামা এবং সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত তদারকি কমিটি ওরস চলাকালীন সর্বদা মনিটরিং করবে। তিনি আরও জানান, পুলিশের বিভিন্ন টিম মাজার প্রাঙ্গণে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে এবং অসামাজিক, অনৈসলামিক ও বিশৃঙ্খল কাজ ঠেকাতে কাজ করবে। মাজার প্রাঙ্গণে চুরি-ছিনতাই ও প্রতারণামূলক কর্মকাণ্ড রোধেও পুলিশ তৎপর থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে অবস্থান করবে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘নামাজ ব্যতীত কেউ যাতে কোথাও সিজদা না দিতে পারেন সেজন্য মাজারের সামনে ব্যানার টানানো হয়েছে। তবে মাজার এলাকার বিভিন্ন স্থানে এভাবে আরও ব্যানার টানানো প্রয়োজন। এ বিষয়ে মাজার কর্তৃপক্ষকে বলা হবে।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হযরত শাহজালাল (রাহঃ) তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ এবং দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি।

এছাড়া সেনাবাহিনী ও র‍্যাব-৯ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, মাজার কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃক গঠিত ওরস তদারকি কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে এসএমপি কমিশনার মাজার ও মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় তিনি আলেম-সমাজ, মাজার কর্তৃপক্ষ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, আগামী ১৮ ও ১৯ মে শাহজালাল (রহঃ) মাজারে ওরস অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভক্তবৃন্দ মাজারে আসতে শুরু করেছেন এবং অনেকেই গরু-ছাগলসহ মান্নতের জিনিসপত্র নিয়ে এসেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00