প্রচ্ছদ সর্বশেষ ভোমরা স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার ঘোষণা

ভোমরা স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার ঘোষণা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ভোমরা স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ১০ দিন বন্ধ থাকবে। তবে এই সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা হবে না। ঈদের ছুটি শেষে ১৫ জুন রোববার থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।

ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, গত ২০ মে ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়। ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের স্বাচ্ছন্দ্যে ছুটি কাটানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১৭ মে মাসিক সভায় গৃহীত হয়।

ভোমরা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীরা পূর্বের মতোই পাসপোর্ট দেখিয়ে সীমান্ত পারাপার করতে পারবেন।

রাসেল আহমেদ আরও বলেন, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে সাধারণত এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। মূলত দুদেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই এই ছুটি পালন করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার