ইসরাইলে ৯০ হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ

0 মন্তব্য 0 মিনিট পড়ার সময় পড়ুন
ইসরাইলে ৯০ হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ
ইসরাইলে ৯০ হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ

এ পর্যন্ত ৮০০টি বিমানের পাশাপাশি ১৪০টি জাহাজের মাধ্যমে এই অস্ত্র স্থানান্তর হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮০০তম মার্কিন অস্ত্রবাহী বিমান অবতরণের মাধ্যমে মোট ৯০ হাজার টনেরও বেশি মার্কিন অস্ত্র দখলকৃত ফিলিস্তিনে পৌঁছেছে।

এই অস্ত্রগুলো গাজা উপত্যকার ওপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯৪০টি বিমান ও জাহাজের মাধ্যমে অধিককৃত ফিলিস্তিনে পাঠানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, সম্প্রতি অবতরণ করা ৮০০তম বিমানটি যুক্তরাষ্ট্রের গঠিত একটি বিশাল আকাশ ও সামুদ্রিক সেতুর অংশ, যা গাজার যুদ্ধ শুরু হওয়ার ঠিক পরেই চালু হয়। এ পর্যন্ত ৮০০টি বিমানের পাশাপাশি ১৪০টি জাহাজের মাধ্যমে এই অস্ত্র স্থানান্তর হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন