শেরপুরে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
শেরপুরে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত

শেরপুরে আস্থা প্রকল্পের উদ্যোগে এবং উন্নয়ন সমিতির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করা। ২১ জুন শনিবার সকালে শহরের থানা মোড়স্থ হোটেল ‘আয়েশার ইন’ এর হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।

সংলাপের সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সদস্য বিপ্লব দে কেটু। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আস্থার জেলা সমন্বয়কারী ফিরুজ আহমেদ, ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় উল্লেখ করেন, দেশের মালিক হচ্ছে জনগণ এবং তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বস্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জনগণকে দেশের চাকর বানিয়ে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন, যার কারণে তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে।” বক্তারা নতুন বাংলাদেশে রাজনীতির প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তাদের মতে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। বক্তারা রাজনীতির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মধ্যে সহনশীল মনোভাব প্রতিষ্ঠার জোর দাবি জানান। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন