প্রচ্ছদ সারাবাংলা ভোরে এক্সপ্রেসওয়েতে প্রাণ হারাল ৪ জন

ভোরে এক্সপ্রেসওয়েতে প্রাণ হারাল ৪ জন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভোরে এক্সপ্রেসওয়েতে প্রাণ হারাল ৪ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাসাড়ায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন।

শনিবার (২৮ জুন) ভোরে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00