প্রচ্ছদ সারাবাংলা ফেসবুকে এনসিপি নেতাকে হুমকি; আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

ফেসবুকে এনসিপি নেতাকে হুমকি; আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ফেসবুকে এনসিপি নেতাকে হুমকি; আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে খোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র এবং তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

সূত্র অনুযায়ী, রোববার ‘বড়াইগ্রামের কন্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার প্রচারমূলক একটি লেখা পোস্ট করা হয়। ওই লেখার নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি।’

এনসিপির পক্ষ থেকে বিষয়টি জানানো হলে ডিবি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে খোরশেদ আলমকে গ্রেফতার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00