প্রচ্ছদ সারাবাংলা মুন্সীগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মুন্সীগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ফৌজদারি মামলার তদন্ত, সাক্ষী হাজিরা এবং আইনি প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে জেলা পুলিশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম।

এছাড়া সম্মেলনে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলার বিভিন্ন থানার মামলার প্রক্রিয়া ও সাক্ষী উপস্থাপন সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং তার বাস্তবভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মামলার অগ্রগতি এবং আদালতে সাক্ষী হাজিরা সংক্রান্ত চিত্র প্রামাণ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি) আনোয়ারুল হক, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, (ডিএসবি) কামরান হোসেন, (সদর সার্কেল) বিল্লাল হোসেন এবং (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বিচারপ্রার্থীদের স্বার্থে মামলার নোটিশ প্রদান, সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিচারকগণ—সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্ণা সেঁজুতি, নুসরাত শারমিন, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00