প্রচ্ছদ সর্বশেষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৪ মিনিটে এই তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

দুপুর সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে উপস্থিত হন। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আমিরের প্রতি তাদের উচ্ছ্বাস প্রকাশ পায় এবং তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। এসময় তিনি হাসিমুখে ছিলেন।

অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান। এছাড়া দলের অন্যান্য শীর্ষ নেতারাও এই সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টার দিকে আমিরে জামায়াতের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।