প্রচ্ছদ জাতীয় দেশের উন্নতি চাইলে হতে হবে মানবিক ও ভালো মানুষ: সেনাপ্রধান

দেশের উন্নতি চাইলে হতে হবে মানবিক ও ভালো মানুষ: সেনাপ্রধান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
দেশের উন্নতি চাইলে হতে হবে মানবিক ও ভালো মানুষ: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের উন্নয়নকে মানবিক ও নৈতিক মূল্যবোধের সাথে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ‘মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না।’

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।’ এই সম্মেলনে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

এই তিন দিনব্যাপী সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার