প্রচ্ছদ সর্বশেষ গাজায় ইসরায়েলি হামলায় ৯৮ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় ৯৮ ফিলিস্তিনির মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় ৯৮ ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলি হামলায় আরও ৯৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এক হাজারেরও বেশি লোক আহত হয়েছেন।

শনিবার, ২ আগস্ট, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৬০ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন ১০৭৯ জন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, উদ্ধারকারীরা অনেক ভুক্তভোগীর কাছে পৌঁছাতে পারছেন না, ফলে তারা ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে রয়েছেন। মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন, যার ফলে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪২২ জনে পৌঁছেছে।

গত ২৭ মে থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও ১০ হাজার ৬৭ জনেরও বেশি আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

ইসরাইলি বাহিনী ওই হামলার জবাব দিতে গাজায় অভিযান শুরু করে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির দু’মাসের মধ্যে ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

এছাড়া, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার